দেশে
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে
আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন ডেঙ্গু
আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে একদিনেই হাসপাতালে ভর্তি রোগীর
সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর
থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪
ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৯১ জন,
বরিশাল বিভাগের ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগের ১০৩ জন, খুলনা বিভাগের ২৬৩ জন,
ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৩৬ জন, সিলেট বিভাগের ৩ জন এবং
রংপুর বিভাগের ২১ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।
