শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪৫ এএম |


কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। 
ওইদিন সকালে লাকসামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আল্লাহ এবং রাসুল (সাঃ) প্রেমিক কালেমা তাইয়্যেবা খচিত পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে ইয়া নবী সালামু আলাইকা ধ্বনি এবং নাতে রাসুল (সাঃ) গাইতে গাইতে পৌরশহরের পশ্চিমগাঁও শাহসূফি হযরত গাজী শাহ হায়দার ইয়ামেনীর (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে জশনে জুলুছ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ ধান বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত'র মধ্য দিয়ে জশনে জুলুছের কর্মসূচি শেষ হয়। 
আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের উদ্যোগে আয়োজিত জুশনে জুলুছের নেতৃত্ব দেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মো. আবু বাকার সিদ্দিক। 
এ সময় লাকসামের জেহাদিয়া দরবার শরীফের মাওলানা এমদাদুল হক জিহাদী, নুরুল ইসলাম জিহাদী, মুফতি মাওলানা  এম এ তাহের, মাওলানা মো. রবিউল হোসেন হেলালী, মাওলানা মো. সাইফুল ইসলাম আল ক্বাদরী, মাওলানা মো. আনোয়ার হোসেন সিরাজী, মো. মহিউদ্দিনসহ অসংখ্য ওলামায়ে মাশায়েক উপস্থিত ছিলেন। এ ছাড়াও জশনে জুলুছ ও সমাবেশে লাকসামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২