রোববার ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় কোতয়ালী পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ২১.০৮.২০২৬ ১:৪০ এএম |




 কুমিল্লায় কোতয়ালী পুলিশের অভিযানে  ১৫ জন গ্রেপ্তার,  বিভিন্ন মেয়াদে কারাদণ্ডকুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে সোপর্দ করা হয়।
আদালত গ্রেপ্তার ১৫ জনের মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, ছয়জনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড, সাতজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২