শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
এমপি মোবাশ্বেরের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল
গালি দিতে পারে না এমন ভদ্রলোক এমপি আমি নই!
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০২ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৮ এএম |

গালি দিতে পারে না এমন ভদ্রলোক এমপি আমি নই!

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লা ১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভুইয়ার ফেসবুক স্ট্যাটাসে এক ব্যক্তির কমেন্টের প্রতি উত্তরে অকথ্য ভাষায় প্রতি উত্তর দেয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি মোবাশ্বের বলেন, এমপি গালি দিতে পারে না এমন ভদ্রলোক এমপি তো আমি না। বিষয়টিকে তিনি যৌক্তিক বলে দাবি করে বলেন, এমপি গালি দিতে পারে না এমন ভদ্রলোক এমপি তো আমি না। তারে (মন্তব্যকারী) গালি তো দিয়েছি তারে খুজতেছিও। জানতে চাই- লীগের মিছিল এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে এমপিদের থ্রেট দেয়ার কি আছে, আর কিছু না।
গত বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ এমপি মোবাশ্বের আলম ভূইয়া ও সাবেক এমপি গফুর ভূঁইয়ার সমর্থকদের মধ্যে অফলাইন ও অনলাইনে উত্তেজনা তৈরি হয়। এই প্রসঙ্গে এমপি মোবাশ্বের আলম ভুইয়া একটু ফেসবুক স্ট্যাটাস দিলে তাতে এক ব্যক্তি এমপির ব্যর্থতা তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্যে উল্লেখ করেন। আর তাতেই এমপি মোবাশ্বের আলম ভূইয়া ক্ষিপ্ত হয়ে মন্তব্যের ঘরে গালিগালাজ লিখেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে এ নিয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়া কোন অনুশোচনা নেই জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নিয়েই তিনি এই গালি দিয়েছেন।  
মোবাশ্বের আলম ভূইয়া এমপি বলেন, তারা মন্তব্য করেছে আমি স্থানীয় সরকার নির্বাচনে কাউকে চেয়ারম্যান-মেম্বার বানাতে পারবো না, এ কারণে কমেন্টে যা লিখেছি আমি আমার নিজের হাতেই লিখেছি।  আমার ডাইরেক্ট কথা আমি আমার দায়িত্ব নিয়েই গালি দিয়েছি। 
সাংবাদিকদের এমপি মোবাশ্বের আলম ভূইয়া বলেন, চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ফেলছে গফুর ভুঁইয়ার লোকেরা। গফুর ভূঁইয়া রয়েল বেঙ্গল টাইগার - গফুর ভূঁইয়া এমপি হলে আওয়ামীলীগ মিছিল করতে পারত না।  মোবাশ্বের ভূইয়ার মতো নিরীহ ফকিন্নি এমপি হওয়ায় কাল আওয়ামী লীগ মিছিল করেছে। এই হল গফুর ভূঁইয়ার লোকেদের আনন্দের মিছিল।
গফুর ভূঁইয়া কোন দল করে এমন প্রশ্নের জবাবে এমপি মোবাশ্বের আলম ভূইয়া বলেন, কখনো বিএনপি কখনো আওয়ামীলীগ- এই আর কি! এখন দেখছি গফুর ভুঁইয়ার লোকেরা মোবাশ্বেরের ব্যর্থতা দেখে বগল বাজাচ্ছে। চায়ের দোকান সব জায়গায় মোবাশ্বেরের ব্যর্থতা নিয়ে চৌদ্দগুষ্টি উদ্ধার করছে।  এখানে আমার ব্যর্থতা সফলতা কি! তো পরে আমি এই আনন্দ দেখে ফেসবুক স্ট্যাটাস দিলাম- যে মিছিল করল আওয়ামী লীগ, খুশি হল গফুরলীগ। মানে ওনারা অনেক আনন্দিত, এমপি ব্যর্থ। উনারা লিখে দিল কি,  আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকি আমাকে লাল কার্ড দেখবে। তখন আমাদের চলতি ভাষার গালি আর কি!













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২