বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর
নাঙ্গলকোট প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫০ এএম |


 নাঙ্গলকোটে  আগুনে পুড়ে ছাই  কৃষকের ঘর
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের বানিয়াচৌ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহ আলম নামে এক কৃষকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শাহ আলম ওই গ্রামের মরহুম শাহজাহান শাজুর ছেলে। অগ্নিকাণ্ডে শাহ আলমের ঘরের আসবাবপত্রসহ প্রায়, ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাহ আলমের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে ঘর ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত শাহ আলমের পরিবারে স্ত্রী জুহুরা বেগম, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। শাহ আলম ও তার ছেলে সাদ্দাম হোসেন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এসময় স্থানীয়রা নাঙ্গলকোটে ফায়ার সার্ভিসেস স্টেশন না থাকায় লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে পৌনে ১ঘন্টা পর লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহ আলম বলেন, ঋণের টাকা নিয়ে নির্মাণ করা হয়েছিল তাদের বসতঘরটি। আগুনে ঘরসহ পরিবারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছে। তিনি পুনরায় ঘর নির্মাণে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেন। 
 স্থানীয়দের অভিযোগ, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পাশের উপজেলা লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে ১ ঘন্টা সময় লাগে। এতে আগুনে পুড়ে সর্বস্ব হারায় ভুক্তভোগী। 
পাশ্ববর্তী বাতুপাড়া গ্রামের দিদার হোসেন বলেন, নাঙ্গলকোটে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি জেনেছি, লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২