রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের ঈদ পুনর্মিলনী
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১:১৪ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাউল আলম। এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামিয়া সুইটস্ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মমিনুল হক খন্দকার, মতিউর রহমান বেলাল, মোঃ দাউদ, জহিরুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, জিয়াউল হক, ইউসুফ ভুঁইয়া। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসাইন সুমন, কোষাধ্যক্ষ ইউসুফ মিয়াসহ উপজেলার দক্ষিণের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পল্লী চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, বিশেষ অতিথি ডাঃ মেজবাউল আলম ও সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান করে পল্লী চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, পল্লী চিকিৎসকরা নারী ও শিশুসহ সকল রোগীর প্রাথমিক চিকিৎসার প্রাণ। পল্লী চিকিৎসকদের ন্যায় ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এতে মানুষ চিকিৎসায় ভরসা পাবে। কিন্তু অতিরিক্ত লোভের আশায় ঝুঁকি নিয়ে কোন রোগীকে অতিমাত্রার ওষুধ দেয়া যাবে না। এক্ষেত্রে পল্লী চিকিৎসক ও রোগীদেরকে আরও সচেতন হতে হবে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২