বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ঋণের বোঝা সইতে না পেরে ফেরিওয়ালার আত্মহত্যা
কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১১:১৪ পিএম |

কুমিল্লায় ঋণের বোঝা সইতে না পেরে ফেরিওয়ালার আত্মহত্যা

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর পশ্চিমপাড়া এলাকায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুর্শিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা। 

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত মুর্শিদ মিয়া ফেরিকরে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি বেশ কিছু এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। এছাড়াও এলাকার লোকজন তার কাছে টাকা পাওনা ছিল। ঈদের আগে টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দিতে পারেনি। এতে করে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। হয়তো এর কারণেই আত্মহত্যা করতে পারে। 

বেলা ১১ টায় বাড়ির পাশের একটি মেড্ডা গাছ থেকে মরদহাটি উদ্ধার করে পুলিশ। নিহত মুর্শিদ মিয়া মাছিমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত তাজির মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। 

পুলিশ জানায়, মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তিতাস থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২