মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
একা ঘরে অজ্ঞান করার চেষ্টা, অভিযোগ অভিনেত্রীর
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৪:১২ পিএম |

একা ঘরে অজ্ঞান করার চেষ্টা, অভিযোগ অভিনেত্রীরছবি: সংগৃহীত

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।
ভারতীয় টিভি অভনেত্রী রাশমি দেশাইও রয়েছেন এ তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিযোগ এনেছেন একা ঘরে পেয়ে অজ্ঞান করা হয়েছিল তাকে।

১৬ বছর বয়সে অভিনেত্রীকে এরকম হেনস্তা করা হয়েছিল। রাশমির কথায়, ‘দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর, আমি আমার মাকে সব কথা বলি।’

এরপর বলেন, ‘আমার মনে আছে, আমি পররদিন মা-কে সঙ্গে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দুরকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরে আমি অসাধারণ মানুষদেরকে পাশে পেয়েছি। ভগবান সহায় ছিল।’

রাশমি বর্তমানে ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ। ইশক কা রং সফেদ এবং আধুরি কাহানি হামারি-র মতো হিন্দি সিরিয়ালে দেখা গেছে তাকে। এরইমধ্যে নাম লিখিয়েছেন সিনেমায়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২