শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে ইউসিবির নতুন শাখা উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১:২৪ এএম |

  কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে  ইউসিবির নতুন শাখা উদ্বোধন


স্টাফ রিপোর্টার।। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বৃহস্পতিবার বিকালে কুমিল্লা - সিলেট মহাসড়কের পাশে ময়নামতি ক্যান্টনমেন্টে নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে । সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই শাখা চালু করা হয়েছে। এই নতুন শাখাটি কুমিল্লার ময়নামতি (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনামার্কেট, ময়নামতি ইউনিয়ন, লালমাই মৌজা, কুমিল্লা) অবস্থিত।
নতুন শাখা অফিস উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
ব্যাংক চত্ত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়নামতি, কুমিল্লা শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, "দেশের অনেক মানুষ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এই নতুন শাখাটির মাধ্যমে ইউসিবি এই অঞ্চলের মানুষকে সবচেয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে।"
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২