মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
চ্যানেল আমেরিকা বাংলার সম্পাদক লোকমান হোসেন রাজু এখন সুস্থ, কৃতজ্ঞতা প্রকাশ
ইউএস প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:২৫ এএম |

চ্যানেল আমেরিকা বাংলার সম্পাদক লোকমান হোসেন রাজু এখন সুস্থ, কৃতজ্ঞতা প্রকাশ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, চ্যানেল আমেরিকা বাংলার সম্পাদক এবং প্যানসালভেনিয়া স্টেট আওয়ামীলীগের সহসভাপতি রোটারিয়ান লোকমান হোসেন রাজু এখন সুস্থ। তবে চিকিৎসকরা তাঁকে পুরো বিশ্রামে থাকতে বলেছেন। ১৮ অক্টোবর বিকালে তাঁর এমআরআই করার পর চিকিৎসকরা তেমন কোন সমস্যা না পাওয়ায় তাঁকে ছাড়পত্র দিলে তিনি বাসায় চলে যান। 
জানা গেছে, রোটারিয়ান লোকমান হোসেন রাজু গত ১৭ অক্টোবর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক তাকে প্যানসালভেনিয়ার কোয়াকের টাউনের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি দেন। দুই দিন চিকিৎসকরা তারা নানা পরীক্ষা নিরীক্ষা করার পর তেমন কোন সমস্যা না পেয়ে বাড়িতে পুরো বিশ্রামে থাকার পরামর্শ প্রদান করেন। 
হাসপাতাল থেকে রোটারিয়ান লোকমান হোসেন রাজু প্যানসালভেনিয়ায় তার নিজ বাড়িতে ফিরে গেছেন। সেই সাথে তার জন্য দোয়া করায় তিনি শুভাকাঙ্খি ও আত্মীয় স্বজনদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং প্যানসালভেনিয়া স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খানের প্রতি কৃতজ্ঞতা জানান। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২