বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
শাহীন আলম, দেবিদ্বার।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ এএম |

  দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ৩টি  দোকান পুড়ে ছাই
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০  লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের এগারো গ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। এসময় তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার করার আহবান জানান। 
বাজারের ব্যবসায়ীরা জানান, প্রথমে সেলিম মেডিকেল হল থেকে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি সারের দোকান, একটি কনফেকশনারী ও একটি ফার্মেসী পুড়ে যায়। এতে আনুমানিক ৪০ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
ক্ষতিগ্রস্থ সার দোকান মালিক আবুল হাশেম জানান, আমার দোকানে প্রায় ৩৫ থেকে ৪০ বস্তা বিভিন্ন প্রজাতের সার রয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা হবে। আগুনে সারের সব গুলো বস্তা পুড়ে যায়। এছাড়াও দোকানে বিভিন্ন বালাই ও কিটনাশক ওষুধ রয়েছে সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছু বের করা সম্ভব হয়নি।   
সেলিম মেডিকেল হলের মালিক মো. সেলিম জানান, বাজারের সবচেয়ে বড় ফার্মেসী আমার ছিল। সেখানে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার ওষুধ ছিল। প্রথম আমার দোকান থেকে বৈদুতিক সটশার্কিট থেকে আগুন লাগে। পরে দ্রুত অন্য দোকানগুলো পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষনে পুড়ে সব শেষ হয়ে গেছে। 
এগারোগ্রাম বাজারের পাহারাদার প্রত্যক্ষদর্শী মো. হাসান মিয়া বলেন, রাত ১টার দিকে বাজারের একটি ফার্মেসীর ভিতর থেকে বিকট শব্দ হয়। পরে কাছে এসে দেখি ভিতর থেকে গরম তাপ বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন বলে চিৎকার দিলে বাড়িঘর থেকে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন।  
মুরাদনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন বলেন, বৈদ্যুতিক শটশার্কিট  থেকে আগুনের সুত্রাপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে একটি সারের দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। 














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২