মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুরু হয়েছে জাতীয় নারী হ্যান্ডবল
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১২:৪৬ এএম |





আন্তর্জাতিক অঙ্গনে হ্যান্ডবলের অংশগ্রহণ-অর্জন দুটোই কম। তবে ঘরোয়া পর্যায়ে বেশ ব্যস্ত সময় পার করে হ্যান্ডবল। আজ থেকে শুরু হয়েছে জাতীয় নারী হ্যান্ডবল।
এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে জিতেছে নড়াইল, জামালপুর, মাদারীপুর, যশোর, ঢাকা ও বাংলাদেশ আনসার। ৭ জুন জাতীয় নারী হ্যান্ডবলের সমাপ্তি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম। এ সময় সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, নারী লিগের সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সহ অন্যরা।
আজ সকালে হ্যান্ডবল স্টেডিয়ামের সামনেই বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন বিশ্ব সাইক্লিং দিবস উদযাপন করে। কোনো সাইক্লিং র‌্যালি না হলেও ফেডারেশনের কর্মকর্তা ও কয়েকজন সাইক্লিস্ট ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২