শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ৭ থানার ওসির রদবদল ঘুরেফিরে কুমিল্লায়
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |

 কুমিল্লার ৭ থানার ওসির রদবদল ঘুরেফিরে কুমিল্লায়

জহির শান্ত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ(ওসি) ৭ থানার ওসিকে রদবদল করা হয়েছে। তবে রদবদল হওয়া এসব ঘুরেফিরে কুমিল্লা জেলার বিভিন্ন থানাতেই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর।
কুমিল্লায় রদবদল হওয়ার ৭ থানার ওসিদের মধ্যে মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলমকে বাঙ্গরাবাজার থানায়, চান্দিনা থানার ওসি শাহাব উদ্দিনকে লাকসাম থানায়, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বরুড়া থানায়, কোতয়ালী থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদকে চান্দিনা থানায়, লালমাই থানার ওসি হানিফ সরকারকে মনোহরগঞ্জ থানায়, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনকে কোতয়ালী মডেল থানায়, লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে লালমাই থানায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে বদলি/পদায়ন করা হলো।
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করে পুলিশ সদরদপ্তর। এ প্রস্তাব বুধবার পাঠানো হয় ইসিতে।
সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি এ অনুমোদন দেয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিনদিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৩৪টি থানা রয়েছে।
এর আগে রাজধানীর ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসিকে বদলি করতে তালিকা তৈরি করে মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।














সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২