শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুই আসনে চমক
তানভীর দিপু:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৫:৫০ পিএম |

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুই আসনে চমকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কুমিল্লার ১১ টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা ১ ও কুমিল্লা ৮ আসনে। কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম।
তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা- ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আওয়ামীলীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষণা করা নামের তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কুমিল্লায় যারা আওয়ামী লীগের মনোনীত হলেন; কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মুহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ড. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে মো:তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৪ দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২