মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
চান্দিনা বাস স্টেশনে ভয়াবহ আগুনে ২৪ দোকান ছাই
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:২১ এএম |


  চান্দিনা বাস স্টেশনে ভয়াবহ আগুনে ২৪ দোকান ছাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ১৫টি  দোকান ও ৯টি গোডাউন ভষ্মীভূত হয়। এক কোটি টাকাও বেশি ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে (রাত ২টা) ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ-পূর্ব পার্শ্বে মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকানের পাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী সিহান জানান, মহাসড়কের চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ পাশের একটি মিষ্টি দোকানের পাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শেখা একে একে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় ১৫টি দোকান ও ৯টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখা এতটাই ভয়ানক ছিল মানুষ কাছে যেতে পারছিল না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে মিষ্টি দোকান, স্টেশনারী দোকানই ছিল বেশি। তবে একটি পাখি বিক্রির দোকান পুড়ে মারা গেছে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট, সদর ও সদর দক্ষিণ থেকে আরও দুটি ইউনিট সহ মোট চারটি ইউনিট কাজ করেছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানীদের জান মালের নিরাপত্তায় প্রশাসন কাজ করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

 

 

 

 

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২