রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
বাসায় ফিরেছেন তানজিন তিশা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:২১ পিএম |

বাসায় ফিরেছেন তানজিন তিশাবুকে ব্যথা নিয়ে বুধবার মধ্যরাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। 

তিনি বলেন, তানজিন তিশা এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।


এর আগে  নাসিম বলেছিলেন, বুধবার মধ্যরাতে বুকে ব্যথার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিশাকে। সেখান থেকে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি।

শোনা যাচ্ছে, তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন? এমন প্রশ্নে নাসিম বলেন, বিষয়টি নিশ্চিত নয়। আমি মনে করি এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো। বরং আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে তানজিন তিশার ঘনিষ্ঠ কিছু সহকর্মী জানিয়েছেন, ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তার বোন অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২