শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:৫২ পিএম |

সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলাসিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। এতে মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে অভিনেত্রীর। 

চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ঊর্মিলাকে। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’


এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঊর্মিলা। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

ঊর্মিলা শোবিজ অঙ্গনে পা রাখেন ২০০৯ সালে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পথচলা শুরু তার। এরপর পা রাখেন অভিনয়ের জগতে। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২