শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে তাল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১:১১ এএম |


  দাউদকান্দিতে তাল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
দাউদকান্দিতে তাল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার শায়েস্তানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারপাড়া ইউনিয়নের তিনচিটা উত্তর পাড়া ভূঁইয়া বাড়ির মৃত রফিকুল ইসলাম ভূঁইয়ার ছোট ছেলে আবুল খায়ের ভূঁইয়া (৪৬)।
বারপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল উদ্দিন জানান, নিহত আবুল খায়ের ভূঁইয়া প্রায় ২০ বছর যাবত গাছগাছালি পরিষ্কার করে আসছেন। এই কর্ম করেই তার জীবিকা নির্বাহ হতো। সকালে শায়েস্তানগর গ্রামে তাল গাছ পরিষ্কার করতে যেয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে তার মৃত্যু হয়। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় গাছে থাকায় বিষয়টি দাউদকান্দি ফায়ার সার্ভিসকে অবগত করলে এসও মোহাম্মদ রাসেল এর নেতৃত্বে একটি টিম এসে তার লাশ উদ্ধার করে। দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২