সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘আমি ভালো মানুষ’, চুমুকা-ে রুবিয়ালেস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ এএম |




স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন লুইস রুবিয়ালেস। চুমুকা-ে সমালোচনার শিকার হয়ে দায়িত্ব ছাড়তে হয়েছে তার। তবে জেমি হারমোসোর সঙ্গে চুমুর ঘটনা সমঝোতাপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন এই ফুটবল প্রশাসক।
তিনি নিজেকে ভালো মানুষ বলে দাবি করেছেন এবং চুমুর ঘটনায় ক্ষমা চাইবেন না বলে মন্তব্য করেছেন। সেজন্য তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিলেও তিনি চিন্তিত নন বলেও জানিয়েছেন।
টক টিভি’কে সাক্ষাৎকারে রুবিয়ালেস বলেছেন, ‘আমি একজন স্প্যানিশ, একজন আইনজীবী। আমি এমন অনেক কিছুর মধ্যে দিয়েই গিয়েছি। কোন কিছুই আমাকে আটকাতে পারেনি। আমি পুরোপুরি বিশ্বাস করি, সত্য প্রকাশ পাবে। আমার মুখের দিকে তাকান, আমি একজন ভালো মানুষ। আমার চোখ, মুখের দিকে তাকিয়ে দেখুন।’
চুমুর বিষয়টি সমঝোতার জায়গা থেকে নম্রতার খাতিরে ছিল উল্লেখ করে রুবিয়ালেস বলেছেন, ‘বিষয়টি যেভাবে ঘাটানো হয়েছে তা সকলের জন্যই খারাপ। জেনি আমাকে তুলে নিয়েছিল, চুমুর স্থায়ীত্ব এক সেকেন্ডের দুই দশমাংসও ছিল না। কিন্তু এটা নিয়ে যা ঘটে চলেছে তা কল্পনাতীত। আমার এখন সম্মান বাঁচানোর চেষ্টা করা ছাড়া উপায় নেই।’
রুবিয়ালেস আরও বলেছেন, ‘মুহূর্তটা স্বতঃস্ফূর্ত ছিল, সমঝোতা ও সম্মতিপূর্ণ ছিল। যা ওই মুহূর্তের আবেগ দ্বারা তাড়িত ছিল। আমি মনে করি এটাই ঘটনাটির আসলরূপ। বিষয়টিকে যা বলা হচ্ছে এটা তেমন কিছু নয়। এটা স্রেফ নম্রতার বিষয়।’













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২