বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
গোমতীর মাটি লুট ও চাঁদাবাজি বন্ধ করা হবে: আবুল কালাম আজাদ
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৬ এএম |



দেবিদ্বার প্রতিনিধি : ঈগল পরিবর্তনের প্রতীক। ঈগলে ভোট দিলে গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে বালু লুট বন্ধ হবে। সিএনজি-অটো থেকে জিবির নামে চাঁদাবাজি বন্ধ হবে। চারদিকে ঈগলের গণজোয়ার উঠেছে, আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতিক আপনাদের ভোটে বিজয়ী হবে। এতে শুধু নেতার পরিবর্তনই হবে না, নীতিরও পরিবর্তন হবে। ঈগল দেবিদ্বারে নতুন দিন নিয়ে আসবে। যারা বলছে জোর জবরদস্তি করে ভোট কেটে নিবে, ৭ জানুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে তাদের বন্ধ করা হবে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কোটনা-নূরপুর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও তিনি ফতেহাবাদের পীরসাহেব বাড়ি, উপজেলার ভানী ইউনিয়নের সাইতলাসহ বিভিন্ন এলাকায় প্রচার, গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
আওয়ামী লীগ নেতা হাজি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে তিনি আরও বলেন, বিগত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে দেবিদ্বারের মানুষ বঞ্চিত। রাস্তাঘাটের এমন অবস্থা যে, জনগন নাম দিয়েছে ডেলিভারী রোড। সুস্থ মানুষ এই রাস্তাগুলো দিয়ে গেলে অসুস্থ হয়ে যায়, ব্যথার ওষুধ খেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তার ছিঁটেফোঁটাও এই দেবিদ্বারে পড়েনি। তাহলে কোটি কোটি টাকার বরাদ্দ গেল কোথায়? আমি আপনাদের কথা দিচ্ছি, দেবিদ্বার হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। দেবিদ্বারকে স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ঈগল প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. আব্দুল গাফফারের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা জেলা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলীম,  সাবেক সদস্য হাজি তুহিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার হায়দার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২