বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় এক হাজার ইয়াবাসহ আটক ২
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:২০ এএম |

 কুমিল্লায় এক হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এক হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গরবার ভোর পযন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৮) ও জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া জানান, দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় মামলা হয়েছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২