সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
জাপানে পেইন্ট ডিলারদের নিয়ে বিদেশ ভ্রমণের আয়োজন করেছে কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১:০৫ এএম |

 জাপানে পেইন্ট ডিলারদের নিয়ে বিদেশ ভ্রমণের আয়োজন করেছে কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ
জাপানের কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, সম্প্রতি জাপানে তাদের সম্মানিত পেইন্ট ডিলার ভাইদের নিয়ে বিদেশ ভ্রমণের আয়োজন করেছে। ৩৫ জন ডিলারদের অসামান্য অবদানকে পুরস্কৃত করা এবং নেরোল্যাকের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই ছিল এই ট্রিপের লক্ষ্য।
এই ট্রিপের মাধ্যমে ডিলারগণ কানসাই পেইন্ট কোং লিমিটেডের টোকিওর অত্যাধুনিক ফ্যাক্টরি পরিদর্শন করে তাদের উদ্ভাবনি এবং মানসম্মত পণ্যসমূহের তৈরীর পেছনের গল্প জানার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও পেইন্ট ডিলারগণ টোকিও এবং ওসাকার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করার বিশেষ সুযোগ পেয়েছেন।
কানসাই পেইন্টস্ ১০৪ বছর ঐতিহ্যের সাথে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ৮০ টি দেশে পরিচালিত হয়ে আসছে । তারা এখন বিশ্বের ৭ম বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জাপানিজ প্রযুক্তিতে পণ্যের গুণগতমান বজায় রাখায় অতি অল্প সময় বাংলাদেশও তারা জনপ্রিয়তা অর্জন করেছে।  












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২