শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১২:৪২ এএম |

 শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা


কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। তিন বছর বয়সী তার একটি কন্যা শিশু রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। পরে কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করতে করতে হঠাৎ করে সোহাগ কুদ্দুসের কাছে টাকা চায়। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাদে। এক পর্যায়ে সোহাগ তার সাথে থাকা ছুরি দিয়ে কুদ্দুসকে আঘাত করে। এরপর স্থানীয়রা কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরির আঘাত আছে।
এদিকে ছেলের হত্যার বিচার চেয়েছেন কুদ্দুসের পিতা আব্দুস সালাম। তিনি বলেন, আমার দেড় বছরের একটা নাতিন আছে। তার কী হবে? আমার ছেলের বউ কই যাবে? এখন কে আমাকে দেখাশোনা করবে? সে আমার ছেলেকে হত্যা করে ফেলেছে। খুনির ফাঁসি চাই।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২