সোমবার ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১:১১ এএম |

 কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


কুমিল্লার কাগজ রিপোর্ট: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১১ মে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিন পৃষ্ঠার অনুমোদিত কমিটিতে ১৫ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কমিটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত একপত্রে অনুমোদিত কমিটি তাঁর কাছে প্রেরণ করা হয়। তাতে বলা হয় ‘ বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়’।
বৃহস্পতিবার  রাত থেকেই কমিটি অনুমোদনের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে যায়। দৈনিক কুমিল্লার কাগজ রাতেই কমিটি অনুমোদনের খবর নিশ্চিত হলেও কমিটি হাতে না আসায় তা প্রকাশ করে নি। শুক্রবার সকালে দৈনিক কুমিল্লার কাগজের ফেসুবক পেজে পর্যায়ক্রমে কমিটি প্রকাশের পর আওয়ামীলীগের নেতাকর্মীরা কমিটি অনুমোদন সম্পর্কে নিশ্চিত হন এবং কমিটিতে কারা আছেন তা জানতে পারেন। গত বছরের ৫ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। ৫ নভেম্বরের সম্মেলনের পর ১১ মে রাতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সহ সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ডা. বাকী আনিছ, কমান্ডার সফিউল আহমেদ বাবুল, উইং কমান্ডার গোলাম মো: সিকান্দর, আবিদুর রহমান জাহাঙ্গীর, গোলাম মাওলা জসিম, নুর আহমেদ মজুমদার, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, ওয়াহিদুর রহমান। সাধারণ সম্পাদক: আরফানুল হক রিফাত, আতিক উল্লাহ খোকন, শাহিনুল ইসলাম শাহীন, সৈয়দ নুরুর রহমান, আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট আমজাদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: সাদেকুর রহমান রানা, তথ্য ও গবেষণা সম্পাদক: জমির উদ্দিন খান জম্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: কবিরুল ইসলাম শিকদার, দপ্তর সম্পাদক: বাবু শিব প্রসাদ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক: নাজমুল করিম সেন্টু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জহিরুল কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সরকার মো: জাবেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোখলেসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক: ফাহমিদা জেবিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: শাহজাহান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক: সালেহ আহমেদ রাসেল, শিক্ষা ও মানব সম্পদ  বিষয়ক সম্পাদক: হাবিবুর সাহরীন সায়ের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: শেখ ফরিদ মো: আবদুল ফাত্তাহ, শ্রম সম্পাদক: হাসান খসরু, সাংস্কৃতিক সম্পাদক: হাবিব উল্লাহ তুহিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক: ডা. তাহসিন বাহার সূচনা, উপ দপ্তর সম্পাদক: নাইমুল হক হিমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক: এনামুল হক এনাম এবং কোষাধ্যক্ষ: আলী মনসুর ফারুক। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিতে সদস্য করা হয়েছে ৩৪ জনকে। এর মধ্যে আগের কমিটির সহ সভাপতি সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুককে সদস্য পদে রাখা হয়েছে। এছাড়াও মহানগর আওয়ামী লীগের কমিটিতে ১৫ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন আগের কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম। তবে এ কমিটিতে বাদ পড়েছেন আগের কমিটিতে থাকা এডভোকেট আনিসুর রহমান মিঠু এবং জিয়াউল হক মুন্না।
নবগঠিত কমিটির সদস্যরা হচ্ছে- আনজুম সুলতানা সীমা এমপি, সমীর চন্দ, ওমর ফারুক, আফসান মিয়া (সাবেক কাউন্সিলর), মির্জা মো: কোরাইসি, আবদুল ওয়াহিদ, রেজাউল করিম ভুলু, আমিনুল ইসলাম টুটুল, কাউন্সিলর আবুল হাসেম, মো: হেলাল উদ্দিন, কাইয়ুম খান বাবুল, কামল উদ্দিন, কাউন্সিলর আনোয়ার, আবদুল হান্নান, কাউন্সিলর নুর জাহান বেগম পুতুল, কাউন্সিলর কাউসারা বেগম সুমী, ইমরান বাচ্চু (সাবেক কাউন্সিলর), আবদুল মালেক, মিজানুর রহমান ইরান, ইমামুজ্জামান চৌ: শামীম, দুলাল মাহমুদ, শ্যামল ভট্টাচার্য, মো: আজহার, জহিরুল ইসলাম, কবির ভূইয়া, কাউন্সিলর হানিফ মাহমুদ, কাউন্সিলর মন্জুর কাদের মনি, গোলাম মোস্তফা, কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম, কাউন্সিলর রায়হান, কাউন্সিলর আজান, কাউন্সিলর নেহার বেগম, কাউন্সিলর আবুল হাসান, কাউন্সিলর আমিনুল ইকরাম।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন- অ্যাডভোকেট রুস্তম আলী, ডা. মো: শহিদুল্লাহ, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট কিরনময় দত্ত ঝুনু, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর আবদুর রশিদ, প্রফেসর রুহুল আমিন ভূইয়া, এডভোকেট আলী আজাদ, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, আবদুল আলীম কাঞ্চন, এনায়েত উল্লাহ, নজরুল হক মঞ্জু, প্রবাল শেখর ভূইয়া মিঠু, নুর উর রহমান মাহমুদ তানিম, গোলাম মো: সিদ্দিকী পলিন।
অনুুমোদনের চিঠিতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, নব-নির্বাচিত এই কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নেতৃত্বে¡ ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২