বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২:২৯ এএম আপডেট: ২৯.০৩.২০২৩ ১২:৪৫ এএম |

 ব্রাহ্মণপাড়ায় ৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৭ ও ২৮ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ ১ জনকে জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম ও এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের জীবনের রান্না ঘর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম @ জীবন পালিয়ে যায়। পলাতক আসামী জীবন ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর(পূর্ব পাড়া) গ্রামের মোঃ শাহজান এর ছেলে। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
অপরদিকে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৮ মার্চ সকালে অভিযান চালিয়ে দুলালপুর ইউপিস্থ বেজুড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর মোল্লা হোমিও ফার্মেসীর পরিতক্ত দোকানের সামনে (ব্রাহ্মণপাড়া - দুলালপুর) গামী পাকা রাস্তার উপর
 হইতে মোঃ নাঈম মিয়া (২২) কে গ্রেফতার করে।পুলিশ গ্রেফতারকৃতের দখল হইতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
মোঃ নাঈম মিয়া ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, "আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২