মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
হিরো আলমের ‘অভিশাপে’র জবাবে শ্রদ্ধা জানালেন তাসরিফ
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৮:২৪ পিএম |

হিরো আলমের ‘অভিশাপে’র জবাবে শ্রদ্ধা জানালেন তাসরিফসম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। তার অসুস্থতার খবরে ফেসবুক লাইভে এসে বিতর্কিত মন্তব্য করেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে হিরো আলমের মন্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাসরিফ।

শনিবার (১১ মার্চ) রাতে ফেসবুক লাইভ করে নিজের চিকিৎসার আপডেট জানান তাসরিফ খান। সেখানে তিনি কথার এক ফাঁকে হিরো আলমের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তাসরিফ বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা, আপনি বলেছেন, চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাব না! এই যে তথ্যটা আপনাকে যেই দিয়েছে বা মনগড়া তথ্যই হোক, এটা একটা ভুল কথা।

হিরো আলমকে শ্রদ্ধা জানান উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাকে আমি জানাতে চাই, যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস এবং আপনার যে ডেডিকেশন-এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা।

তার সব কাজ সমর্থন করেন না জানিয়ে তাসরিফ বলেন, তার মানে এই নয় যে, আপনি যে কাজই করেন সেটা আমি সাপোর্ট করি। যেই কাজগুলো মনে করি আপনার কাছ থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না দয়া করে। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়-যেটা আমি বলিনি, তাও যদি পেয়ে থাকেন আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২