মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
আত্মহত্যা করলেন তেলেগু অভিনেতা সুধীর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:১২ পিএম |

আত্মহত্যা করলেন তেলেগু অভিনেতা সুধীর আত্মহত্যা করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুধীর ভার্মা। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৩। সোমবার (২৩ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

সুধীরের পরিবার তার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য ব্যাপক স্ট্র্যাগল করছিলেন 'সেকেন্ড হ্যান্ড' খ্যাত এই অভিনেতা। কিন্তু ভালো কাজ না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সুধীরের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই তাকে স্মরণ করেন তার সহ-অভিনেতা সুধাকর। তিনি অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখেন, সুধীর অনেক ভালো মানুষ ছিলেন। আপনার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আর কখনও আপনার সঙ্গে কাজ করার সুযোগ হবে না আমার। আপনি আর আমাদের মাঝে নেই, একথা কোনোভাবেই বিশ্বাসই করতে পারছি না আমি।

সুধীরের মৃত্যুতে শোকাহত অভিনেতার পরিবার, বন্ধু-বান্ধবসহ পুরো দক্ষিণী ইন্ডাস্ট্রির সবাই। তিনি নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ড-এর মতো ছবিতে কাজ করেছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২