রোববার ● ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২:০১ এএম |



ভারতে পাচারকালে ১৬ কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এ বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২