রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১২:১৮ এএম |



চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দুপুরে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানি গ্রামের দীন মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং একই এলাকার নজরুল ইসলাম খানের ছেলে মেহেদী হাসান শাহিন (২০)। সম্পর্কে তারা দুজন বন্ধু।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহর থেকে একটি মোটরসাইকেলে করে সাইফুল ইসলাম ও মেহেদী হাসান শাহিন বাড়ির দিকে রওনা হন। তারা চাঁদপুর সদর উপজেলার জব্বার ঢালি এলাকায় পৌঁছালে বৃষ্টিভেজা রাস্তায় মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। আর শাহিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শাহিন মারা যান।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২