রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
আজ থেকে টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি শুরু
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১২:১৮ এএম |


ঢাকা মহানগরসহ সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (৮ জুলাই) শুরু হবে।
রোববার (৭ জুলাই) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
টিসিবি জানায়, নি¤œ আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) বিক্রির কার্যক্রম চলমান। চলতি বছরের জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৮ জুলাই থেকে সারাদেশে শুরু হবে।
এই কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।
এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।
এদিকে এ মাসের কার্যক্রম সোমবার সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্প মাঠে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন উদ্বোধন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২