বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:৩০ এএম |



মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইনে হাঁটছিল মো. ইরফান ইরফান (১৭) নামে এক কলেজছাত্র। এ সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহরে রেলস্টেশন-সংলগ্ন ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ইরফান চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। সে নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় এক কলেজছাত্র নিয়ে নিহত হয়েছে। ছেলেটি মোবাইলে কথা বলার সময় রেললাইনে হাঁটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২