শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১২:২১ এএম |


শনিবার  ১ জুন কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলায় ৯ ইউনিয়নে সর্বমোট ২১৮ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম দিনব্যাপি চলছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাহিদা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সূত্র মতে উপজেলায় স্থায়ী কেন্দ্র সহ ২১৮টি কেন্দ্রে মোট ৫৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু, মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন চৌধুরী, ডা.  মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সাঈদ হোসেন, ডা. মহি উদ্দিন খান, ডা. মোর্শেদ উদ্দিন খান, ডা. ফারহানা আক্তার, ডা. আজরিন সুলতানা,  ডা. গোলাম রব্বানী, ডা. আজগর আলী, হেলথ ইন্সপেক্টর লাকী বেগম, হেলথ ইন্সপেক্টর সোহেল উদ্দিন চৌধুরী,  আব্দুল হক বাবুল, ফার্মাসিস্ট  শীত চন্দ্র রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেডিকেল ট্যাকনোজিস্ট ই পি আই মোঃ দেলোয়ার হোসেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২