বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
লালমাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৪০ হাজার শিশু
প্রদীপ মজুমদার
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১২:২১ এএম আপডেট: ০২.০৬.২০২৪ ১২:৩৪ এএম |

 লালমাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৪০ হাজার শিশু
কুমিল্লার লালমাই উপজেলার ৯টি ইউনিয়নে ৪০ হাজার শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার ১ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সজীব ভট্টাচার্য। তিনি বলেন, সকাল ৮টায় টিকা খাওয়ানো শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত ২১৬টি টিকাদান কেন্দ্রে দুই ধরণের ক্যাপসুল খাওয়ানো হয়।
৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১টি করে ‘নীল রঙের’ ৪৫০০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস শিশু ১টি করে ‘লাল রঙের’ ৩৫৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পারিচালনাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর উদ্যোগে এই টিকা খাওয়ানো হচ্ছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২