বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
বার্ড-এ স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ এএম |


অদ্য ১৫ এপ্রিল ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭৩তম ও ১৭৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স দুটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরো বলেন, চিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন।
কোর্স দুটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে যুগ্মপরিচালক আযমা মাহমুদা এবং যুগ্মপরিচালক কাজী সোনিয়া রহমান। কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের নিকট অবহিত করেন ১৭৩তম প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক যুগ্মপরিচালক আযমা মাহমুদা। কোর্স দুটির সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন এবং সহকারী পরিচালক জয়নাল আবেদিন। এছাড়া কোর্স দুটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের যুগ্মপরিচালক জোনায়েদ রহিম। এ প্রশিক্ষণ কোর্স দুটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০০ জন কর্মকর্তা।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২