সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় সমাজসেবক বসু মিয়ার দাফন সম্পন্ন
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১:৩৮ এএম |



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া চান মিয়া খলিফার বাড়ির বিশিষ্ট সমাজসেবক বসু মিয়া বৃহস্পতিবার দুপুর সারে ১২ টায় নিজ বাড়িতে ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আছর পোমকাড়া কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংবাদিক মোঃ বাছির উদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, দুলাল মিয়া, ফারুক আহামেদ, বাদল মিয়া মেম্বার, মাইনুল আহামেদ, আব্দুস সালাম, ফরিদ উদ্দিন, নবীর আহামেদ, মিজানুর রহমান, গফুর মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২