বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।