বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:০৮ পিএম |

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দলবিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতেই মোতায়েন করা হয়েছে র‍্যাব ফোর্সেস এর ১৬০ টহল দল ।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২