মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
নিউজিল্যান্ড সফরে নেই মাহমুদউল্লাহ
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:১৪ পিএম |

নিউজিল্যান্ড সফরে নেই মাহমুদউল্লাহআগামী ১১ ডিসেম্বর রাতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। এই সফরে তারা পাচ্ছে না চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মারকে। বিশ্বকাপে পাওয়া চোট মাহমুদউল্লাহকে ছিটকে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে রান আউট থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ওই সময় কাঁধে চোট পান। গত পরশু চোট পাওয়া কাঁধে এমআরআই করানো হয়। এই চোট সারতে ৫ থেকে সাত সপ্তাহ সময় লাগবে। ঠিক এই কারণেই নিউজিল্যান্ড সফরে তাকে পাওয়া যাচ্ছে না। 


আগামী ১৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফর, একই মাসের ৩১ তারিখ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে। তার আগে আগামী ২৮ নভেম্বর থেকে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২