রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ২:১৪ পিএম |

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতকুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত জহিরুল ইসলাম ঢাকা জেলার কেরানীগন্জ মডেল থানার সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পানির ট্যাংকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

কুয়েত প্রবাসী মরহুমের সন্তান রায়হান দূর্ঘটনায় তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে, চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানায়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২