রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
আফগানিস্তান সিরিজে নেই মাহমুদউল্লাহ, যাচ্ছেন হজে
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ২:৪২ পিএম |

আফগানিস্তান সিরিজে নেই মাহমুদউল্লাহ, যাচ্ছেন হজেগত কয়েকটি সিরিজে খেলতে পারেননি জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও দেখা যায়নি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে মিস্টার ডিপেন্ডেবলকে একাদশে দেখার সম্ভাবনা ছিল।

তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে ৫ জুলাই। 

এদিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু অনুশীলন সেইভাবে শুরু হয়নি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদের। 
 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২