সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১:২৯ পিএম |

সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশিরপবিত্র ওমরা হজ পালন করে ফেরার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।


নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, তারা দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন।

বরগুনায় নিহতদের স্বজনদের আহাজারি
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কার উদ্দেশে রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে, পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। তারা লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।


বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন জানান, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২