রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
এবার ইনিংস বড় করতে পারলেন না শান্ত
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:২৭ পিএম |

এবার ইনিংস বড় করতে পারলেন না শান্তনাজমুল হোসেন শান্ত এখন ধারাবাহিকতার প্রতীক বনে গেছেন। নিয়মিতই তার ব্যাট থেকে রান আসছে। কিন্তু সেট হয়ে দৃষ্টিকটুভাবে উইকেট বিলিয়ে দেওয়ার অভ্যাসটা এখনও যেন রয়েই গেছে বাঁহাতি এই ব্যাটারের।

আজ (শনিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলছিলেন। দুটো ছোট জুটিও গড়েন। কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎ দৃষ্টিকটুভাবে আউট হয়ে গেলেন। অফস্পিনার ম্যাকব্রিনের বলটি ব্যাট প্যাডের মাঝে অনেকটা জায়গা পেয়ে ভেঙে দিলো স্টাম্প। ৩৪ বলে ১ বাউন্ডারিতে ২৫ করে ফিরলেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। সাকিব আল হাসান ২২ আর তৌহিদ হৃদয় ৭ রানে অপরাজিত আছেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।


শুরুটা ভালো হয়নি টাইগারদের। তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।

ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেন মাত্র ৩।

সঙ্গী হারালেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছিলেন লিটন। কিন্তু সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। কুর্তিস ক্যাম্ফারের বলে স্টারলিংকে ক্যাচ দিয়েছেন লিটন। ৩১ বলে ২ চার আর ১ ছক্কায় তিনি করেন ২৬ রান।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২