সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
শুরুতেই সাজঘরে তামিম
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৩২ পিএম |

শুরুতেই সাজঘরে তামিমসামনে ওয়ানডে বিশ্বকাপ। দলকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।

ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেছেন মাত্র ৩।


এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।


আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।

দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২