Published : Monday, 8 August, 2022 at 12:00 AM, Update: 08.08.2022 1:37:34 AM

সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)
এর অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.
মোঃ গোলাম মর্তুজা তালুকদার।
রবিবার ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক হিসেবে আগামী ৮ই
আগস্ট ২০২২ তারিখ থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ গোলাম মর্তুজা
তালুকদারকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
প্রসঙ্গত, ২০১৯ সালের
২১ জানুয়ারী আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক বনানী বিশ্বাস কে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্গোনোগ্রাম নির্দেশনা থাকা
সত্ত্বেও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি আইকিউএসির অতিরিক্ত
পরিচালক দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।