এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়
Published : Monday, 8 August, 2022 at 12:00 AM
ওয়ানডে
সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও
দাপট দেখাল ভারত। ফ্লোরিডায় শনিবার রাতে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫৯ রানে জয়
পেয়েছে ভারত। এতে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে
নিয়েছে রোহিত শর্মার দল।
ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩২ রানে।
উইন্ডিজের
পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে করেছেন অধিনায়ক নিকোলাস পুরান ও রভম্যান
পাওয়েল। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে এসেছে ১৯ রান। ভারতের পক্ষে ১২ রানের
বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন আর্শদ্বীপ সিং। দুটি করে উইকেট শিকার করেছেন আভেশ
খান, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণয়।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২০
ওভারে ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। ঋষভ পন্থ ৪৪ ও অধিনায়ক রোহিত
শর্মা ৩৩ রান করেন। সানজু স্যামসন ৩০ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের
পক্ষে দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। দুই উইকেট নিলেও ওবেড ম্যাকয় ৪
ওভারে দিয়েছেন ৬৬ রান। ১৭ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভারতের
আভেশ খান।