Published : Monday, 6 June, 2022 at 12:00 AM, Update: 06.06.2022 12:54:03 AM

স্টাফ
রিপোর্টার।। সাবেক রেলপথমন্ত্রী ও চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত জাতীয় সংসদ
সদস্য মুজিবুল হক মুজিব সুস্থ হয়ে উঠেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুল হক মুজিবের পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা
তাঁর সুস্থতার কথা জানান। চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন দু’এক দিনের মধ্যে
দেশে ফিরতে পারবেন।
মুজিবুল হক মুজিব এমপি দৈনিক কুমিল্লার কাগজকে
জানান, আল্লাহর রহমতে, মানুষের দোয়ায় চিকিৎসকদের সহায়তায় তিনি এখন অনেকটা
সুস্থ। দেশের এবং এলাকার মানুষদের সাথে ফোনে যোগাযোগ রাখছেন।
তিনি জানান, সবাইকে কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিজয়ী করতে হবে।