Published : Sunday, 5 June, 2022 at 1:40 PM, Update: 05.06.2022 1:46:43 PM

কুমিল্লায় সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার জেলার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ৬২.৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল (কাজী বাড়ী) গ্রামের কাজী আব্দুর রশিদ এর ছেলে কাজী রবিউল ইসলাম এবং একই থানার কোদালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুল রশিদ এর ছেলে ইছাহাক(৩০)।

র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।