ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবাসিক হোটেলে মিললো লাকসামের ব্যবসায়ীর লাশ
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:49:52 AM
আবাসিক হোটেলে মিললো লাকসামের ব্যবসায়ীর লাশমোহাম্মদ আবদুর রহিমঃ
কুমিল্লার লাকসামে কাউসার আলম( ৩৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজের ৭দিন পর গত শুক্রবার চট্রাগ্রামের একটি আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ ব্যবসায়ী উপজেলার উত্তরদা ইউপির খিলপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর বাজারের প্রান কোম্পানীর ডিলার। তিনি গত ২৮ মে ব্যবসা প্রতিষ্ঠানর যাওয়ার পর থেকে নিখোঁজ হয়।নিখোঁজ ওই ব্যবসায়ী ২ সন্তানের জনক।
পুলিশ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার উত্তরদা ইউপির খিলপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে কাউসার আলম পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর বাজারে প্রান কোম্পানীর ডিলার হিসাবে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে আসছে।
গত ২৮ মে ব্যবসা প্রতিষ্ঠানর যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়।নিখোঁজের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে নাঙ্গলকোট থানা একটি সাধারণ ডায়েরি করে।
এঘটনায় গত ১ জুন পুলিশি তদন্ত উদ্ধারপুর্বক সহায়তা চেয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার চট্রামের কোতয়ালী থানার রিলাক্স আবাসিক হোটেলের ৩য় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরো জানায়, চট্রামের কোতয়ালী থানার রিলাক্স আবাসিক হোটেলের ৩য় তলার কক্ষটির ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে হোটেল কতৃপক্ষ কোতয়ালী থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
এ দিকে নিখোঁজ ব্যবসায়ীকে খোঁজে না পেয়ে গত ২৮ মে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরী ও গত ১ জুন কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।
নিখোঁজ ব্যবসায়ী পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর বাজারের প্রান কোম্পানীর ডিলার হিসাবে দীর্ঘদিন ব্যবসা করে আসছে।নিখোঁজ ওই ব্যবসায়ী ২ সন্তানের জনক।
পরিবারের লোকজন জানায়, ব্যবসায়ী কাউসারের সাথে তার শেয়ার হোল্ডারের সঙ্গে ঝামেলা চলে আসছে।
নিখোঁজ ব্যবসায়ীর লাশ আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে নিজ গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়েছে।