ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:49:48 AM
১ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনি আচরণ বিধি ভেঙ্গে মিছিল শোডাউন করায় লাঠিম প্রতীকের প্রার্থী আবুল হোসেন ছোটন এবং মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়াকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জুন নির্বাচনি আচরণ বিধি ভেঙ্গে মিছিল শোডাউন করেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লাঠিম প্রতীকের প্রার্থী আবুল হোসেন ছোটন এবং মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া। পরে তাদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এদিকে নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে পুলিশের বিশেষ নিরাপত্তা চালু করেছে জেলা পুলিশ। ২৭ ওয়ার্ডে ২১ টি বিশেষ টহল টীম ও ১৫ টি চেকপোষ্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, তসফিল ঘোষণার পর থেকেই প্রতিটি নির্বাচনি আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিয়ে ৫ ধাপের নিরাপত্তা নেওয়া হয়েছিলো। বর্তমানে প্রচার-প্রচারণাকে ঘিরে নগরীতে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। প্রয়োজন অনুসারে যেনো দ্রুত সাড়া দেওয়া যায়, সেজন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া আছে। নির্বান কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লা জেলা পুলিশ কোনো কাজে পিছপা হবে না।