ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘সীমাকে ফেল করাতে রিফাত ভাই আমার পিছনে থাকতো’
কোথায় মারপিঠ করবেন, ঘোষণা দিয়ে আসেন বলে হুংকার সাক্কুর
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:46:19 AM

‘সীমাকে ফেল করাতে রিফাত ভাই আমার পিছনে থাকতো’স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ‘আন্জুম সুলতানা সীমা নৌকার মাঝি হলে আরফানুল হক রিফাত ভাই আমার পিছনে থাকতো সীমাকে ফেল করানোর জন্য’। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে উদ্দেশ্য করে বলেন, গায়ের জোর বেশি থাকলে স্টেডিয়ামে আসুক। আসেন কোথায় মারপিঠ করবেন, ঘোষণা দিয়ে আসেন।
দুইবারের সাবেক মেয়রের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। মনিরুল হক সাক্কুর এই বক্তব্যে গত দুই বার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পরাজয়ের কারন উন্মোচনের ঈঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
মনিরুল হক সাক্কু  আওয়ামীলীগ প্রার্থী আরফানুল হক রিফাতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন-‘ হো আর ইউ? উনি কি জজ? সরকার? নাকি প্রধানমন্ত্রী। আমি স্থানীয় সরকারের অধীনে মেয়র ছিলাম। অভিযোগ থাকলে তাদের কাছে জানাতে পারতো। উদ্ভট কথাবার্তা বললে তো হয় না। সাক্কু বলেন, আগে আমাকে সনাক্ত হবে আমি চোর কিনা? আমি যদি চোর হই তাহলে উনি বড় চোর। মাননীয় এমপি সাহেব আমার বড়ভাই। উনার সাথে আমি ৯ বছর কাজ করেছি। সারা বাংলাদেশ জানে। ৯ বছর তাদের সাথে কাজ করলাম সে সময় আমি চোর না। এখন আমি চোর হয়ে গেলাম, রিফাত ভাই নির্বাচনে দাঁড়িয়েছে। এ জন্য আমি চোর। যদি রিফাত ভাই মনোনয়ন না পেতো, ‘আন্জুম সুলতানা সীমা নৌকার মাঝি হলে আরফানুল হক রিফাত ভাই আমার পিছনে থাকতো সীমাকে ফেল করানোর জন্য। এটা বাস্তবতা।
কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডে উনাইসার মোড়ে উঠান বৈঠক ও গণসংযোগের সময় স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এসব কথা বলেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর দিশাবন্দ, কাজিপাড়া, উনাইসার এলাকায় গণসংযোগ করেন। জুমার নামাজের পর তিনি উনাইসার মসজিদের সামনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এসময় সাক্কু ভোটারদের বলেন, দুই মেয়াদে মেয়র থাকাকালে আমি আমার সাধ্যমতো উন্নয়ন করেছি। নগরীর উন্নয়নে আরো অনেক বেশি বরাদ্দ আসছে। আমাকে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার সুযোগ দিন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুর্নীতি করলে তা দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থা আছে। আরফানুল হক রিফাত আমার বিচার করার কে? উনি কি জজ, সরকার? না প্রধানমন্ত্রী।  
তিনি বলেন, আমি চোর হলে সরকারই তো আমাকে ধরতো। কোন তথ্য প্রমাণ থাকলে আদালতে দেন। রিফাত ভাই বিজয়ী হলে চেয়ারে বসলে আমার বিরুদ্ধে এক শ’টা মামলা করুক। উনি গাড়ির হুড খুলে দাড়িয়ে প্রচার করে চলে যায়। আর অপপ্রচার করে।
রিফাতের প্রতি পরামর্শ রেখে সাক্কু বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে দুদকে বলুক। উনি তো গায়ের জোড়ে কথা বলে। আমি তো গায়ের জোড়ে কথা বলি না। আজ থেকে ৬ মাস আগে কি হয়েছে, আপনারা সাংবাদিকরা সব জানেন। আমরা জানি। আমরা তো ভদ্র। উনি বিচার করার কে?।